1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার চুকনগরের মালতিয়ায় ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত দুর্নীতি বাজ, চাঁদাবাজি, জমি দখল করা চলবে না বল্লেন, তালা কলারোয়ার সাবেক, এমপি হাবিবুল ইসলাম হাবিব। কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান, ময়মনসিংহঃ
ময়মনসিংহে বিভাগীয় কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব জিয়া আহমেদ সুমন।সভায় ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি জানান, শিশুশ্রম নিরসনে পরিদর্শন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।তিনি আরো জানান, ২০২৪ ও ২০২৫ অর্থবছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ মোট ১১৫০ টি পরিদর্শন সম্পন্ন করেছে তন্মধ্যে ৪৫০ টি পরিদর্শন সংক্রান্ত পরিদর্শনে বিভিন্ন কারখানা/প্রতিষ্ঠান/দোকান থেকে ১২১ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে। শিশুশ্রম নিরসনে ২৫ টি উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন হয়েছে। শিশুশ্রম নিরসনের জন্য শ্রম আদালতে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।সভাপতির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আমাদের শিশুগুলো আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে।এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, পরিচালক (স্বাস্থ্য) ডঃপ্রদীপ কুমার সাহাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিও এর কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট