1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ এ এস এম আমানুল্লাহ প্রভাষক মামুন ও আলফাত কে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে গুঞ্জন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত জৈষ্ঠ্য আসার আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম — ৩০০ কোটি টাকার বাজার, রপ্তানি যাবে ইউরোপ-আমেরিকায় কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জয়নাল আবেদীন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে গত বুধবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন এসব পরিবার।খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি তিনি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন—আব্দুস ছালামের ছেলে ইব্রাহিম খলিল, হারুনুর রশীদ, রনি, মোহাইমিন, মৃত হাকিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা এবং মৃত আক্কাস আলীর স্ত্রী আকিমুননেছা।এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, সাখুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম, এবং ছাত্রদলের ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট