1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি

শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান /জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা,নদীভাঙন রোধ ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় এক লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে শামছুর রহমান ফাউন্ডেশন।এর মধ্যে কয়রায় ৭০ হাজার এবং পাইকগাছায় ৩০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।রোববার (৬ জুলাই) দুপুরে পাইকগাছা পৌরসভার আল-আমীন ট্রাস্ট প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মেসবাহুল ইসলাম।জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. ইকবাল হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নায়েবে আমির মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, কাজী তামজিদ আলম, অধ্যাপক আ. মমিন সানা, সাবেক উপজেলা আমির মঈনউদ্দীন আহমদ, মাওলানা আব্দুল খালেক, বুলবুল আহমেদ, পৌর আমির মাওলানা আসাদুল হক, সাংবাদিক ও কলামিস্ট হাসানুজ্জামান, জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, উপজেলা সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল-মামুন।এছাড়া উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শামছুর রহমান, আনিসুর রহমান, রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী, ডা. শফিকুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মো. সেলিম গাজী ও শিবিরের সাংগঠনিক সম্পাদক মাও. আসাদ আল হাফিজ।অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকায় তিন হাজার গাছ লাগিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট