1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

আশাশুনির বড়দলে বৃষ্টির পানিতে ২৪ গ্রাম প্লাবিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /একটানা ১০/১২ দিনের ভারী বৃষ্টির কারণে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ২৪ গ্রামের মানুষ প্লাবনের শিকার হয়েছে। পানি বামনডাঙ্গা স্লুইস গেট দিয়ে ভাটার সময় নদীতে নামলেও জোয়ারের সময় আবার পানি ঢুকছে। ফলে এলাকার মানুষের ভোগান্তি কাটঝেনা।শুক্রবার সকালে সাংবাদিকরা সরেজমিনে গেলে বামনডাঙ্গা স্লইচ গেট কমিটির সদস‍্য ফকরাবাদ গ্রামের কুদ্দুস সরদার সহ স্থানীয় কনিকা, তুলসী, শান্তি, দেবী, জানকি, তারামনি ও কাকলি জানান, প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই আমাদের পানিতে হাবুডুবু খেতে হয়। ইউনিয়নের ২৪ টা গ্রামের অনুমান ৩৬ হাজার মানুষ হাজার হাজার বিঘা কৃষি জমিতে ধান চাষাবাদ করে। এছাড়া কয়েক হাজার বিঘা জমির মৎস‍্য ঘের রয়েছে। এসব মৎস্যঘের ও চাষের জমির পানি নিষ্কাশন হয়ে থাকে এই স্লুইট গেট দিয়ে। গেট সংলগ্ন পানি নিষ্কাশনের যে সমস্ত খাল রয়েছে তাতে নেট পাটা পানি সরবরাহে প্রতিবন্ধকতা করে মাছ চাষ করা হচ্ছে। তারা আরো বলেন, একেতো ছোট ফোকরের গেট তারপর পাট ভাঙ্গা। গেট দিয়ে পানি সরে ঠিকই তেমনি পানি ওঠেও থাকে। এছাড়া গেটের সামনে নদীর চরে প্রচুর পলি মাটি জমা থাকায় ভাটার সময় অল্প পানি সরে থাকে। আবার জোয়ারের সময় তুলনামূলক বেশি পানি ঢুকে এলাকা তলিয়ে যায়। তিন ফোকরের গেট নির্মানের দাবি জানিয়েছে এলাকাবাসী। এছাড়া গেটের মুখের পলিমাটি অপসারণ ও স্লইচ গেটের পাঠ নির্মাণের দাবি জানিয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট