1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

খুলনা দিঘলিয়ায় ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

মোঃরানা মোল্লা /কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে দিঘলিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় দিঘলিয়া উপজেলার কৃষি অফিস আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গন।কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এতে উপস্থিত বক্তারা বলেন, “গাছ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য গাছের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার প্রতি আগ্রহী করে তুলতে হবে।অনুষ্ঠানে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কদবেল, আম, জাম, পেয়ারা, নিম সহ নানা ধরনের ৯৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়া খুলনা কর্তৃক আয়োজিত এ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট