1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

শিমুল হোসেন /সাতক্ষীরা জেলার কালিগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ২০টি কিন্ডারগার্টেনের প্রায় তিন শতাধিক শিক্ষক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ১৭ জুলাই জারি করা এক পরিপত্রে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এর ফলে সারাদেশের প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনের ৭০ লক্ষ শিক্ষার্থী বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।কালিগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ও কে.বি. আহছানউল্লা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বসাক।মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির।এছাড়াও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সেক্রেটারি শেখ সাঈদী কিবরিয়া কাইয়ুম, সহ-সভাপতি খান আলাউদ্দিন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়, খান তাওহিদুর রহমান হেলাল, জি.এম. আবু ফরহাদ, জি.এম. রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মোঃ মহাসিন, তাপস কুমার ঘোষ, শেখ ইস্তাকফার হোসেন, সুবোধ চন্দ্র ঘোষ, সুব্রত মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, আবু আলম, ওকালত হোসেন এবং মোঃ সফিউল্লাহ প্রমুখ।বক্তারা অবিলম্বে ১৭ জুলাইয়ের পরিপত্র প্রত্যাহার করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট