1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পারে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে: রূপসার ইউএনও

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)রূপসা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পারে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এজন্য পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতা একটি কাঠামোকে ধ্বংস করে দেয়। যার কারণে সঠিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি ২৪ বিকেলে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াজ শেখ, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য রেশমা আক্তার। রূপসা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিকের পরিচালনায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আখতার খান, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাংগঠনিক সম্পাদক এমডি আলিদ শেখ, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক তুরান মল্লিক, নির্বাহী সদস্য মোঃ আব্দুল কাদের, সদস্য আবু হারুন আর-রশিদ, তৌহিদুল ইসলাম কচি, চিত্তরঞ্জন সেন, আশিকুজ্জামান বাবু, বেনজির হোসেন, চন্দন ভট্টাচার্য্য, হাসানুজ্জামান মনি, নাঈমুজ্জামান শরীফ, আব্দুস সালাম। অনুষ্ঠান শেষে অনলাইন নিউজ পোর্টাল বঙ্গ নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা
কেক কাটেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট