1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ১ মাদককারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে ২৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইনসহ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের রেলওয়ে স্টেশন রোডস্থ পাথরঘাটা এলাকা থেকে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা-পুলিশ।গ্রেপ্তারকৃত মাদককারবারি আরিফুল ইসলাম উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের শামসুল আলমের ছেলে।রবিবার দুপুরে মোহনগঞ্জ থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।রবিবার বিকেলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ধৃত আরিফুল ইসলাম ওরফে আরিফ এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন যাবত মোহনগঞ্জ পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে মদ-গাঁজা,ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এ অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাদক বিক্রেতা আরিফুল ইসলাম ওরফে আরিফ গোপনে পৌরশহরের পাথরঘাটা এলাকা ইয়াবা ও হেরোইন বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১০গ্রাম হিরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট