1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন।শনিবার (১৪ ফেব্রুয়ারি-২৬) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে ইউনিয়নের মনোহরনগর গ্রামসহ বিভিন্ন গ্রামের দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময়কালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া, একই দিন বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ইউনিয়নের ভেরচি, ভরত ভায়না, কশিমপুর, গৌরীঘোনা গ্রামসহ বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।অপর দিকে, গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে ইউনিয়নের সারুটিয়া, ডহুরি, আড়ুয়া, কালীচরনপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মত বিনিময় করেন, যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলীসহ ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট