1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরন সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/কেশবপুরে “জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেনের আর্থিক সহযোগিতায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১০২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সোমবার (২৮ জুলাই-২৫) দিনব্যাপী শহরের এম জামান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে জাতীয় সংগীত ও ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মঙ্গলকোট শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার, দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি, সুজন দাস, স্বেচ্ছাসেবক মিনা দাস, দলিত শিক্ষার্থী সুপ্রিয়া দাস, অপু কুমার দাস, জীবন কুমার দাস প্রমূখ।
এ সময়ে ১০২ জন দলিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, খাতা ও কলম বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট