1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত স্প্রে,হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

শেখ শহিদুল ইসলাম/সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ জুলফিকার আলী ও তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে বিষাক্ত স্প্রে ছুঁড়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তারা নলতা একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত জুলফিকার আলীর বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর বিষাক্ত স্প্রে প্রয়োগ করে। স্প্রের প্রভাবে তারা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়ির মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে নলতা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে দ্রুত নলতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট