1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

পাটকেলঘাটায় মোটরভ্যান চুরি, গণধোলাইয়ের পর চোর পুলিশের হাতে আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

শাহিন বিশ্বাস/ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া অশোক মোড় বাজারে মোটরভ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক চোর। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে।জানা গেছে, পাটকেলঘাটার শানতলা গ্রামের বাসিন্দা ভ্যানচালক মিলন তার ভ্যানটি বাজারে রেখে জমিতে কাজ করতে যান। এই সুযোগে ভ্যানটি চুরি করে পালানোর চেষ্টা করে বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়া গ্রামের মহসিন মোড়লের ছেলে বাবু।স্থানীয় সূত্রে জানা যায়, বাবু আগে চুরির মামলায় জেলে ছিলেন। সেখানে তার পরিচয় হয় তালা উপজেলার গোনালি বাজার সংলগ্ন গ্রামের সুমন সদ্দারের সাথে। সেই বন্ধুত্বের সূত্র ধরেই বাবু গত ৩১ জুলাই সুমনের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে তারা একসাথে একটি পালসার মোটরসাইকেলে ধানদিয়া বাজারে যান এবং সেখান থেকে মিলনের মোটরভ্যানটি চুরি করে পালানোর চেষ্টা করেন।চুরির ঘটনা দেখে স্থানীয় লোকজন ধাওয়া করলে সুমন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান, কিন্তু চোর বাবু ধরা পড়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয় এবং ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চোর বাবুকে আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, ঘটনাটি সত্য এবং দুপুর ২টার দিকে আটক চোরকে চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট