1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরের কলেজ শিক্ষার্থী সারোয়ারের কবুতর পালনে নজরকাড়া সফলতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃসামিরুল ইসলাম(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিরাপুর গ্রামের কলেজ শিক্ষার্থী সারোয়ার হোসেন নিশান প্রমাণ করে দেখিয়েছেন—উদ্যোগ, আগ্রহ আর পরিশ্রম থাকলে লেখাপড়ার পাশাপাশি একজন তরুণও হতে পারে সফল উদ্যোক্তা। YouTube-এ ভিডিও দেখে আগ্রহ থেকে শুরু হলেও আজ তার কবুতরের খামারটি হয়ে উঠেছে সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।প্রায় এক বছর আগে মাত্র দুই জোড়া কবুতর নিয়ে শুরু করেন সারোয়ার। বর্তমানে তার খামারে কবুতরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ জোড়ায়। তিনি জানান, “কবুতর পালনে অতিরিক্ত কোনো জায়গার প্রয়োজন হয় না। নিয়মিত খাবার দিতে হয় না, ওরা অনেকটাই প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করতে পারে। অন্য খামারের তুলনায় খরচ অনেক কম। তাই লেখাপড়ার পাশাপাশি কবুতর পালন একদমই সম্ভব।সারোয়ারের স্বপ্ন আরও বড়। তিনি বলেন, “সরকারি সহযোগিতা পেলে চাকরির পেছনে না ছুটে একজন সফল উদ্যোক্তা হতে পারবো ইনশাআল্লাহ। নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করে সমাজের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে চাই।তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও অনেক শিক্ষার্থী আগ্রহী হচ্ছেন। পাশের এক স্কুল শিক্ষার্থী জানান, “নিশান ভাইয়ের অনুপ্রেরণায় আমিও কবুতর খামার শুরু করেছি। আমি চাই লেখাপড়ার পাশাপাশি নিজের খামার গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াতে।এই তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ সমাজে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা সমাধানে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। সরকারি পর্যায়ে সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে সারোয়ারদের মতো আরও অনেক তরুণ হয়ে উঠতে পারে দেশের সম্পদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট