1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহনগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি সফল করতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা থেকেই পৌরসভার নয়টি ওয়ার্ড ও উপজেলার ৭টি ইউনিয়ন থেকে শত-শত নেতা-কর্মীরা আলাদা-আলাদাভাবে মিছিল নিয়ে এসে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে বৃষ্টিতে ভিজে প্রায় পাঁচ সহস্রাধিক নেতা-কর্মীর অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারন সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, জেলা বিএনপি নেতা মো. সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম শফিকুল হক তালুকদার, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিহির গোস্বামী, পৌর বিএনপি নেতা ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান দোহা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান ফরিদ, উপজেলা মহিলাদলের সভানেত্রী রেবেকা আক্তার রুবি, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা বাবু অনিল চন্দ্র কর, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, পৌর যুবদলের আহবায়ক জহিরুজ্জামান খান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদী চৌধুরী অপু প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট