1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

মোহনগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাক্ষিক অংশশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে “জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫” উদযাপন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত যুব আমিরুল ইসলাম, আজিজুল হক, মো. রুকনুজ্জামান প্রমূখ।আলোচনা সভা শেষে যুব উন্নয়নের পক্ষ থেকে প্রশিক্ষিত যুবদের মধ্যে গাছের চারা বিতরণসহ তাদের মধ্যে নগদ ১৭ লাখ টাকা ও সনদপত্র বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট