1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

আশাশুনির জালায়ের খাল স্লুইস গেট পরিদর্শনে ইউএনও কৃষ্ণা রায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে জালায়ের খাল স্লুইস গেট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বুধবার বিকালে তিনি গেটটির সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে সরেজমিন পরিদর্শন করেন।কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে জালায়ের খালের মুখে স্লুইস গেট অবস্থিত। গেট দিয়ে এলাকার কয়েক শত বিঘা জমির এবং করচাখালী, যদুয়ারডাঙ্গা, টেংরাখালী, তেতুলিয়া, শাহনগর, মোকামখালী বিলের পানি নিস্কাশিত হয়ে থাকে। খালটি ভরাট ছিল। সম্প্রতি খনন কাজ করা হয়েছে। কিন্তু গেটের মুখে নেটের বেড়া ও বাইরের মুখে বেইন জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। গেটটি মাছ ধরার সাথে জড়িতরা নিজেদের প্রয়োজনে যথেচ্ছ ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। বৃষ্টির সময় খাল-বিল ও মৎস্য ঘের ভরা থাকার পরও প্রয়োজনীয় পানি নিস্কাশন না করে মাছ ধরার উদ্দেশ্যে গেটটি দিয়ে পানি উঠানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বুধবার বিকালে যখন ইউএনও কৃষ্ণা রায় ঘটনাস্থলে পৌছান তখনও জোয়ারের পানি ভিতরে ঢুকতেছিল। এসময় তিনি গ্রাম পুলিশের মাধ্যমে গেট দিয়ে পানি উঠানোর সাথে জড়িতদের তাঁর কার্যালয়ে উপস্থিত করাতে নির্দেশ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট