1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনিতে মুক্তিযোদ্ধা পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ সহ ১১লক্ষ টাকার মালামাল চুরি

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দার গাইন ও তার পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ সহ ১১লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় তিনি ও তার পরিবারের অন্য ৩ সদস্য আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে।আব্দার গাইনের বড় ছেলে কবিরুল এর মেয়ে কানিজ ফাতেমা মিম সাংবাদিকদের জানান, গত রাতে খাওয়ার পর দাদা, দাদী, চাচা, চাচী ও আমি যে যার মতো ঘুমিয়ে পড়ি। রাত ৩ টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমাদের বারান্দার গ্রিল খোলা। ঘরের ভেতর সব উল্টোপাল্টা দেখে দাদা-দাদী ও চাচা-চাচীকে বার বার ডাকার পরও তারা না ওঠায় বুঝতে পারি তাদের অচেতন করা হয়েছে।
সকালে স্থানীয়দের সহায়তায় আমার দাদী কোহিনুর বেগম (৬০) চাচা মনিরুল ইসলাম ও চাচী আসমা খাতুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।মুক্তিযোদ্ধার বড় মেয়ে খাস বাগান গ্রামের পুতুল ও মিম জানান, ঘরের আলমারি ভেঙে নগদ ৯৫ হাজার টাকা ও স্বর্ণের রুলি, চেইন, নেকলেস, ঝুমকা সহ অন্যান্য প্রায় ১১ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির পিছনের আম গাছে উঠে ছাদে নেমে ঘরের ভেতর ঢুকে চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে দুর্বৃত্তরা। মিমের ঘরে ঢুকতে না পেরে সে রক্ষা পেয়েছে।২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই বাড়ির গোয়াল ঘরে থাকা ৬গরু চুরি হয়েছিল বলে জানান প্রতিবেশীরা।এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন জানান, চুরির ঘটনা জানতে পেরে এসআই অনাথ মিত্র ও এসআই ফয়সালকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট