1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা শামীম হত্যার মুল আসামি স্ত্রী বৃষ্টি ও শ্যালক বাদল গ্রেফতার,অস্র উদ্যার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা শামীম হত্যার মুল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক (স্ত্রীর ভাই) ইমন হোসেন বাদল (১৮) কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ ও র‍্যাব ৬ এর একটি আভিযানিক দল। সোমবার বিকালে উপজেলার আঠারোমাইলে আলোচিত হত্যাকান্ডের শিকার শামীমের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি পাশের একটি ডোবা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়।অভিযানে কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র‍্যাবের উধর্ধতন কর্মকর্তা।প্রসংগত শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১১ টার দিকে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় নিজ বাসার তিন তলায় একটি কক্ষে নৃশংসভাবে হত্যার শিকার হন তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক এস এম শামীম। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবক কে প্রাথমিক ভাবে জিজ্ঞাস্যবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়। তারা হলেন মনিরামপুর উপজেলার সুন্দলপুর এলাকার ইজাজুল ইসলাম (৪৩) ও তালা উপজেলার বলরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮)। পরদিন জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।এ ঘটনায় গত রোববার (২৪ আগস্ট) ভিকটিমের মা অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এরপর হত্যাকান্ডের ক্লু উদঘাটনে তদন্তে নামে পুলিশ ও র‍্যাবের একাধিক ইউনিট।তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও তার সহদর ইমন হোসেন বাদল (১৮)কে গ্রফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা। তিনি বলেন,শামীম হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শ্যালক বাদল কে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট