1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

কেশবপুরে এক পরিবারের সকলকে অজ্ঞান করে স্বর্ণালংকার-টাকাসহ মালামাল লুট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে বুধবার রাতে অজ্ঞান পার্টি একই পরিবারের তিনজনকে অচেতন করে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সর্বস্ব লু-ট করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।পারিবারিক ও থানা সূত্রে জানায় গেছে, বুধবার (২৭ আগস্ট-২৫) উপজেলার হাসানপুর বাজার দক্ষিণপাড়ার একটি পরিবারের তিনজন সন্ধ্যায় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন। তারা হলেন, হাসানপুর বাজার দক্ষিণপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান দপ্তরী (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও মেয়ে শান্তা (২৪)। গভীর রাতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ সময় দুর্বৃত্তরা আলমারিতে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার নগদ টাকা, প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।প্রতিবেশী তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন সবায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এবং ঘর তছনছ করে সব নিয়ে গেছে। হাসানপুর বাজার কমিটির সভাপতি মনজুরুল আলম পলাশ বলেন, “এলাকায় প্রায়ই অজ্ঞান পার্টি ও চুরির ঘটনা ঘটছে। প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।” তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ওই বাড়িতে তিনজন লোক সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আর কেউ এ সময় বাড়িতে ছিলেন না। চোরেরা মালামাল চুরি করে নিয়ে গেছে স্বীকার করে তিনি জানান, তারা মৌখিকভাবে থানায় এসে অভিযোগ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট