1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

আমরা আমাদের ঈমানী শক্তি দিয়ে ত্রিশালে খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ- মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা) প্রতীকের ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষানবিশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার।প্রধান অতিথি বক্তব্যে মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার বলেন, আমি অন্যায় করবো না,কাউকে অন্যায় করতেও দিবো না।আমরা আমাদের ঈমানী শক্তি দিয়ে ত্রিশালে খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।আমরা প্রতিটি মানুষের ন্যায্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য বার বার কারানির্যাতিত হয়েছেন।আমরা ২০২৪সালের ৫ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হয়েছে।আমরা সেই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের আমির মাওলানা মামুনুল হকের নির্দেশনা মেনে আমরা ত্রিশালসহ সারাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচপাড়া গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আলী হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা যুব মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ ত্রিশালী,সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু তাহের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট