1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

আশাশুনিতে আপন বাংলার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনিতে অন লাইন পোটাল “আপন বাংলার” ১২ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শরিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সমেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের যে সমস্ত গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা রাজপথে থেকে নিউজ কাভারেজ করেছে এবং প্রচার করেছে তারা সবাই জুলাই যোদ্ধা। গণমাধ্যমের পাশাপাশি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচারের মুখোশ উন্মোচনে কাজ করেছে তাদের অবদান বিএনপি কখনো ভুলবেনা। শেখ তারিকুল হাসান আরও বলেন, বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণমাধ্যম বান্ধব। সাংবাদিক সমাজ সঠিক বস্তুনিষ্ঠ খবর পরিবেশন ও তথ্য সংগ্রহে কেউ কোথাও বাঁধাগ্রস্থ করলে তাকে ছাড় দেওয়া হবে না।প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, সাতক্ষীরা জুড়ে যখন স্বৈরাচার কর্তৃক বিরোধী দলকে দমন পিড়নের স্টিম রুলার চলছে তখন হাতেগোনা কিছু মিডিয়া আমাদের কর্মকান্ড দেশ ও জাতির কাছে প্রচার করেছে তার মধ্যে আপন বাংলা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে সাংবাদিকরা নির্ভয়ে নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করতে পারে সেবিষয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিরা সর্বদা সচেষ্ট থাকবো।”আপন বাংলার” নিউজ পোটালের কর্ণধর আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলার কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন, প্রফেসর আতাউর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক এসকে হাসান, জেলা ওলামা দলের সভাপতি আনিসুর রহমান আজাদী, খুলনা জেলা ওলামা দলের সদস্য সচিব আবু মুসা, বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, এডঃ গোলাম গনি দুদু, খায়রুল আহসান, জাকির হোসেন বাবু, শাহরিয়ার জামান, সাংবাদিক সমীর রায়, আকাশ হোসেন, লিংকন আসলাম, সাহেব আলী, মাহবুবুল হাসনাইন টুটুলসহ প্রেস ক্লাবের সকল সদস্য, মিজানুর রহমান, খালিদুজ্জামান টিপু, শফিকুল ইসলাম, খালিদ মাহমুদ, আশিকুজ্জামান, আবদুল মজিদ, সাজিনুর প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট