1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

যশোর জেলা প্রশাসকের নিকট ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর জেলা প্রশাসকের নিকট ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির স্মারকলিপি প্রদান করা হয়েছ।বুধবার (১৭ সেপ্টেম্বর-২৫) দুপুর ১ টায় পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজাহারুল ইসলাম-এর নিকট ভৈরব নদ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নিম্নোক্ত দাবি সমুহ উত্থাপন করা হয়।১) উজানে দ্রুত সময়ের ভিতর নদী সংযোগ দিতে হবে৷ ২) ভৈরব সহ সকল নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর সীমানা ফিরিয়ে দিতে হবে। ৩) ভৈরব সহ সকল নদীর সীমানার মধ্যে স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।৪) নদী তট আইন মেনে নদীর সীমানা নির্ধারন করতে হবে। ৫) উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটি-এর অনুমোদন-সহ নৌ চলাচলের উপযোগী করে দ্রুত সময়ের ভিতর দাইতলা ছাতিয়ানতলা ও রাজার হাটে সেতুর কাজ শেষ করতে হবে। ৬) দাইতলা ও ছাতিয়ানতলার অস্থায়ী সেতু এখনি চলাচলের উপযোগী করতে হবে। ৭)হাসপাতাল, ক্লিনিক, বাজার-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য, পয়ঃপ্রনালী নদী গর্ভে ফেলা বন্ধ করে নদীর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে হবে এবং নদীতে ছোট নৌকা বা বোর্ড দিয়ে নৌ ভ্রমণের ব্যবস্থা করতে হবে। একই সাথে নদী পাড়ে প্রাত ভ্রমণ বা সন্ধ্যাকালীন ভ্রমণের জন্য ফুটপাত তৈরী করতে হবে। ৮) মুক্তেশ্বরীর বুক থেকে আদ দ্বীন কে উচ্ছেদ করতে হবে। এবং নদী ভরাট করে প্লট বিক্রি কারিদের উচ্ছেদ ও আইনি ব্যবস্থা গ্রহন করতে হবে।উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়ন আহবান জানিয়ে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়। সেতুর কাজ দ্রুত শেষ করা ও অস্থায়ী সেতুর মেরামত এখনই করার দাবিতে ২৪ সেপ্টেম্বর নির্বাহী প্রকৌশলী এলজিইডির নিকট স্মারকলিপি প্রদান করা হবে এবং দাবী মানা না হলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যশোর ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করা হবে বলে নেতৃবৃন্দরা জানিয়েছেন।সংগঠনের আহ্বায়ক প্রফেসর আফসার আলী স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, আবু হাসান, হারুন অর রশিদ, হাচিনুর রহমান, এড মাহমুদ হাসান বুলু, রাসেদ খান,শেখ আলাউদ্দিন, আহমেদ সাঈদ নাসির শেফার্ড, সাহবুদ্দিন বাটুল, রায়হান বিশ্বাস প্রমুখ।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট