1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনকে ঘিরে বিতর্ক

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি মানসিক ভারসাম্যহীন এক যুবককে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।অভিযোগে জানা যায়, শেফালী খাতুন তার Mustafiz online নামের ফেসবুক পেজে বক্তব্য প্রচার করে নিজের ভাই গ্রাম পুলিশ শামসুর রহমান, ভাইপো জুয়েল এবং ইউপি সদস্য মো. মনজুরুল আলমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে তার বাড়ি লুট হয়েছে। তবে এ অভিযোগকে সম্পূর্ণ সাজানো বলে জানিয়েছেন শেফালির মা ও পরিবারের সদস্যরা।শেফালির মা মোমেনা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে ভাই আর ভাইপোকে দোষারোপ করছে। আমাদের বাড়িতে কোনোদিন এমন ঘটনা ঘটেনি। আমার স্বামী মারা যাওয়া পর্যন্ত কোনো পুলিশও আসেনি। সে সবার সঙ্গে শত্রুতা করে বেড়াচ্ছে।অন্যদিকে অভিযুক্ত যুবক আক্তারুল ইসলামের মা জাহেদা খাতুন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। “সে প্রায়ই ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, অস্বাভাবিক আচরণ করছে। তার অসুস্থতার সুযোগ নিয়ে শেফালী খাতুন যে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, তা ঘৃণ্য ও নিন্দনীয়।স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে একজন মানসিক ভারসাম্যহীন যুবককে ব্যবহার করা শুধু নৈতিক অধঃপতনই নয়, বরং সমাজে অশান্তি সৃষ্টির অপচেষ্টা।এ বিষয়ে যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুন কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট