1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

ধর্মপাশায় শ্রেণিকক্ষ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের এক শ্রেণিকক্ষ থেকে মো. তুষার মিয়া (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তুষার মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে তুষার নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা তাকে গাছতলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী বসন্ত কুমার দশম শ্রেণির কক্ষের তালা খুলে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ওইদিন সকাল ১১টার দিকে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, কিশোর তুষার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিল বলে তার পরিবারের দাবি। তবে মৃত তুষারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই তুষারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট