1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

শালিখা ছয়ঘরিয়া ফাজিল মাদরাসায় জাক জমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)প্রধান ফটক রঙিন বেলুনে সাজানো, অনুষ্ঠানস্থলেও উৎসবের রঙ, নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর পুরো প্রতিষ্ঠান। কেউ পাশের জনের সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউবা কুশল বিনিময় করছেন,কেউবা স্মার্টফোনের ক্যামেরায় প্রথম দিনের স্মৃতিটা ধরে রাখার জন্য ছবি তুলছেন।এমনই আবহে বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এ.বি.এস. ফাজিল (স্নাতক) মাদরাসায় নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন ফাজিল প্রথম বর্ষে ৪১ জন ও আলিম প্রথম বর্ষে ৫৭ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বেলা ১১টায় মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মোশারেফ হোসেন প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড ‘ল’ বিভাগের চেয়ারম্যান ড. আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন এবং যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের সভাপতি ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। এ সময় আড়পাড়া সদর আলিম মাদরাসার উপাধ্যক্ষ গোলাম কবির, বিদ্যোৎসাহী সদস্য দেওয়ান বনি ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবীনবরণ অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অধ্যাপক মাওলানা সাখাওয়াত ও আসিফ মাহমুদ৷ আলোচনা পর্ব শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট