1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা

মোহনগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলণের দায়ে ১ জনের ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জের ধনু নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির দায়ে ১ ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন কংস নদে এ অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের বিচার উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের।অভিযুক্ত ব্যক্তির নাম মো. মোতালিব মিয়া (৪০)। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ধনু নদের মান্দারবাড়ি, মহব্বত নগর ও পাতরা এলাকার বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন যাবত একটি অবৈধ বালু উত্তোলনকারী চক্র বড়-বড় বাল্কহেড নৌকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ওই নদ থেকে বালু উত্তোলন করে মোহনগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিল। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মোতালিব মিয়া নামে এক অবৈধ ড্রেজার মালিক ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি বাল্কহেড নৌকা বোঝাই করে তা মোহনগঞ্জ পৌরশহরের টেঙ্গাপাড়া এলাকাধীন মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন কংস নদে বিক্রি করার জন্য অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিনসহ প্রায় ৫ হাজার ঘন ফুট বালু বোঝাই ওই বাল্কহেড নৌকাটি জব্দ করা হয়। পরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ ও বালু বিক্রয়ের অপরাধে অবৈধ ড্রেজার মেশিন মালিক মোতালিব মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট