1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন/মাগুরা শালিখায় নিয়োগবিধি বাস্তবায়নের এক দফা দাবিতে ১০ দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মাসুদুর রহমান ও মিটুল হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সন্ধ্যা রানী চৌধুরী এবং পরিবার কল্যাণ সহকারী পারভেজ আক্তার পলি বক্তব্য রাখেন। কর্মরিবতি কালে বক্তারা বলেন, আমরা সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচীসহ নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে নানা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত। কিন্তু নিয়োগবিধি না থাকায় আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এতে পুরো কর্মজীবনে আমরা কোনো পদোন্নতি পাচ্ছি না। আবার পরিবার কল্যাণ সহকারীরা তৃতীয় শ্রেণীর চাকরীতে ঢুকলেও বেতন পান ৪র্থ শ্রেণীর। আমরা এসব বৈষম্যের অবসান চাই। অন্যথায় আমরা ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট