1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ এ এস এম আমানুল্লাহ প্রভাষক মামুন ও আলফাত কে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে গুঞ্জন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত জৈষ্ঠ্য আসার আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম — ৩০০ কোটি টাকার বাজার, রপ্তানি যাবে ইউরোপ-আমেরিকায় কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় সাস কর্তৃক শীতকালীন পিঠা উৎসব-২০২৬ উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)সাতক্ষীরা তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে পিতা উৎসব ২০২৬ পালিত হয়েছে।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কর্তৃক বাস্তবায়িত কৃষি ইউনিটের ইকোলজিকাল ফার্মিং সম্বলিত এগ্রো ট্যুরিজম কার্যক্রমের আওতায়, এগ্রো ট্যুরিজম এন্ড এগ্রি-লার্নিং সেন্টার, ভায়ড়া, তালাতে শীতকালীন পিঠা উৎসব-২০২৬এর আয়োজন করা হয়।সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন করেন তালা উপজেলার নির্বাহী অফিসার তারেক হাসান, অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র  মৎস্য অফিসার মো: তারিক ইমাম, তালা সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ  মো: আব্দুল মালেক, তালা উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ  ইয়াকুব আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, রূপালী পরিচালক জনাব মো: শফিকুল ইসলাম, ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো: মোতাহার হোসেন,তালা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুফতি এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আরিফ হোসেন,সাস এর নির্বাহী কমিটির ,কোষাধ্যক্ষ মো: হাফিজুর রহমান, খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক বাবু স্বপন মিত্র, সাস এর মাইক্রো ফিন্যান্স কর্মসূচির সহকারী পরিচালক জনাব মো: নুরুল ইসলাম ও সাধন কুমার দাস,রেইজ প্রকল্পের প্রকল্প ম্যানেজার এসএম্য জাহিদুল ইসলামসহ সাস এর বিভিন্ন প্রকল্পের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।পিঠা উৎসব-২০২৬ উদ্বোধনের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ম্যানেজার বি, এম, হাবিবুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট