1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ(স্টাফ রিপোর্টার)নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করার সময় ১৯টি কম্বল জব্দ ও বিতরণকারী জামাত নেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।সরেজমিনে গিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, নেত্রকোনা জেলা সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা ২ আসনে কম্বল বিতরণ করতে গিয়ে উপজেলার আসমা ইউনিয়নের লাউফা গ্রামে গতকাল (সোমবার দিবাগত) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করায় বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিতরণের জন্যে আনা ১৯টি কম্বল জব্দ করেন এবং বিতরণকারী স্থানীয় জামাত নেতাকে নগদ ৫০০০ টাকা অর্থদণ্ড করেন।বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন-“আজ যে ঘটনাটি উদঘাটিত হয়েছে তা জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর আচরণবিধির ৪ এর ১ ধারা স্পষ্টত লঙ্ঘন হয়েছে। সে অনুযায়ী উনাকে ২৭ এর (ক) ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি অন্য কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমন কোনো আচরণ করে, আমাদের কমিটিকে অবগত করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট