1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি

মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৬

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ(স্টাফ রিপোর্টার)ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মোহনগঞ্জ পৌর শহরের ৬ নং মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মোহনগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহনগঞ্জ, নেত্রকোনা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোহনগঞ্জ, নেত্রকোনা; স্নিগ্ধা চক্রবর্তী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোহনগঞ্জ, নেত্রকোনা; সুমন মাহমুদ শেখ, সাংবাদিক ও সংগঠক, সদস্য, মোহনগঞ্জ প্রেসক্লাব প্রমূখ। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।সিনিয়র সহকারী শিক্ষক চন্দনা ধর, শামসুন্নাহার ও শাকুরা কনকের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা ওসমানী। কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন প্রধান অতিথির পক্ষে বিশেষ অতিথি আবু রায়হান খান। সভাপতির বক্তব্যে আবু রায়হান খান বলে – “খেলা-ধুলা শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়। লেখা-পড়ার পাশাপাশি শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের প্রয়োজন রয়েছে। তাছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তাদের মানসিকতায় আত্মবিশ্বাস সৃষ্টি হবে। সুতরাং আমাদের বাচ্চাদের সুস্থ শরীর ও সুন্দর মানসিকতা গড়ে তুলতে খেলা-ধুলায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে হবে।স্বাগত বক্তব্যে শাহজাদা ওসমানী বলেন- “প্রতিযোগীতায় হারজিৎ থাকবেই। সবাই বিজয়ী হয় না। মনে রাখতে হবে- হেরে যাওয়া মানেই শেষ নয় বরং মনে মনে নতুন করে শুরু করার অঙ্গীকার করতে হবে।আজকের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা ও বিভিন্ন আঙ্গিকে বিচারকের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, মো. তাজুল ইসলাম, শেখর মুখার্জি, সীমা চৌধুরী প্রমূখ। বিশেষ অতিথি ও অভিভাবকদের মধ্যে থেকে বিচারকের দায়িত্ব পালন করেন সুমন মাহমুদ শেখ, ফারুক আহমেদ ও প্রিয়াঙ্কা তালুকদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট