1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সাতক্ষীরায় ‘বেলা’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা)সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে ‘জলবায়ু ন্যায়বিচারের জন্য নীল অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন (বিআইডি ৪ সিজে)’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে গত ১৮ ও ১৯শে জানুয়ারি এই ‘পরিবেশ আইন ও জলবায়ু ন্যায্যতা পরিশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। প্রশিক্ষণের উদ্দেশ্য ও বেলার সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ঢাকা অফিসের প্রোগ্রাম ও ফিল্ড কোঅর্ডিনেটর এ এম এম মামুন।দুই দিনের বিভিন্ন অধিবেশনে উপকূলীয় পরিবেশ ও আইনগত সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞগণ আলোকপাত করেন। সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির ‘উপকূলীয় বন সংরক্ষণ ও ব্যবস্থাপনা: প্রেক্ষিত সুন্দরবন’ শীর্ষক সেশনে বনের প্রাতিষ্ঠানিক কাঠামো ও কৌশল তুলে ধরেন। বেলার রিসার্চ অফিসার রাইসুল হাসান ও বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ব্লু ইকোনোমি বা নীল অর্থনীতি এবং জলবায়ু দুর্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন।কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান। এছাড়া বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তনের পলিসি, এবং জেন্ডার বৈষম্য নিরসনে জাতীয় ও আন্তর্জাতিক আইন ও নীতিমালার নানা দিক তুলে ধরা হয়।প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের দলীয় কার্যক্রম। যেখানে অংশগ্রহণকারীরা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের বিদ্যমান পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করেন এবং তা থেকে উত্তরণের উপায়সমূহ উপস্থাপনা করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মানুষের াআইনি সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অপরিহার্য। কর্মশালাটি ১৯ তারিখ বিকালে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ণ মাধ্যমে সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট