1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি-২৬) বিকেলে পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি, যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কে.এম আজিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ এবং দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাবিবগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা লেয়াকত হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট