1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

কেশবপুর বণিক সোসাইটির সঙ্গে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/  যশোর-৬ (কেশবপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ কেশবপুর বাজার বণিক সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।বুধবার (২১ জানুয়ারি-২৬) সন্ধ্যায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সভায় বণিক সোসাইটির সভাপতি মতিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং কার্তিক রায়)-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, বণিক সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, ডা. আনোয়ার হোসেন, সংকর পাল, বিশ্বাস জাহাঙ্গীর আলম বুলু প্রমুখ। সভায় আবুল হোসেন আজাদ বলেন, “কেশবপুরে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। কেউ যদি কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে বা হুমকি দেয়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এটা আমার অঙ্গীকার। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন।”তিনি আরও বলেন, “আমি আপনাদের সঙ্গে থেকে কেশবপুর বাজারের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতা সমস্যার সমাধানে কাজ করবো ইনশাআল্লাহ। সকল ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়েই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো।”

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট