1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। “আবুল হোসেন আজাদ”

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদের প্রিয় প্রতীক যেন বিজয় লাভ করতে পারে। আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি। জলাবদ্ধতা কেশবপুরের একটা বড় সমস্যা। এছাড়া আরো সমস্যা আছে। সকল সমস্যার স্থায়ী সমাধান করা হবে। উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে বলেছেন, “শান্তি শান্তি শান্তি”। আমরাও কেশবপুরে শান্তি শান্তি শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনাদের প্রচেষ্টায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো এ ওয়াদা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশে বসবাস করতে চাই। এ দেশে আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। আবুল হোসেন আজাদ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫০ হাজার পরিবার স্বনির্ভর হয়ে উঠবে। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা অনেক সুযোগ-সুবিধা পাবে। স্বল্প মূল্যে সার, বীজ, ডিজেল পাবে। এতে কৃষি খাতে বিপ্লব ঘটবে। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কেশবপুর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট করা হবে। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করি।

শুক্রবার (২৩ জানুয়ারী-২৬) পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা।এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমূখ। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। অপর দিকে, একই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বারুইহাটী, কাস্তা, গোপসেনা, রঘুরামপুর, মেহেরপুর গ্রামসহ ইউনিয়নের সকল গ্রামে গনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম-সহ ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট