1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

বেকারত্ব দূরীকরণে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানান লুৎফুজ্জামান বাবর

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ/ নেত্রকোনা-৪ মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী নির্বাচনী এলাকার মোহনগঞ্জের বিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “দেশ ও জাতির উন্নয়নের ক্ষেত্রে বেকারত্ব একটি বড় প্রতিবন্ধকতা। এই বেকারত্ব দূরীকরণে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।”আজ ২৩শে জানুয়ারি-২৬ খ্রি. শুক্রবার সকাল সাড়ে দশ ঘটিকায় মোহনগঞ্জ উপজেলার ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিরামপুর হাইস্কুল প্রাঙ্গণে এক নির্বচনী পথ সভার আয়োজন করা হয়।১নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হাদিসুর রহমানের সঞ্চালনায় এ পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা- ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম কার্নায়েণ, সভাপতি, মোহনগঞ্জ উপজেলা বিএনপি, মো. জাহাঙ্গীর আলম খান (ভিপি জাহাঙ্গীর) সভাপতি, মোহনগঞ্জ পৌর বিএনপি, গোলাম এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক, মোহনগঞ্জ উপজেলা বিএনপি, মো. গোলাম রব্বানী পুতুল, সাধারণ সম্পাদক, মোহনগঞ্জ পৌর বিএনপি, মো. সিরাজ উদ্দীন তালুকদার, সাবেক আহ্বায়ক, মোহনগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিরামপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল কবির। বিশেষ অতিথির বক্তব্যে তিনি এলাকাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।এছাড়াও উপজেলা ও পৌর শাখার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সকাল থেকে শত শত নারী পুরুষ অপেক্ষা করছিল তাদের প্রিয় নেতাকে একটু দেখার জন্যে। অবশেষে সকাল সাড়ে দশটায় তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতা মঞ্চে এলেন। জনতার শ্লোগান ও মুহূর্মুহূ করতালিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। “নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে আগের চেয়েও আরও বেশি বরাদ্দের ব্যবস্থা করবো। দক্ষ জনশক্তি তৈরি করে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সর্বনিম্ন খরচে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাবার ব্যবস্থা করবো। শিক্ষিত বেকারদের চাকুরির ব্যবস্থা ও উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট