1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

খুলনার নরনীয়া ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার লক্ষ্যে নুরনিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৫। শনিবার (২৪ জানুয়ারি ২০২৫) বিকেলে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আহসান উল্লাহ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গোবিন্দ তরফদার ও জনাব হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল হাসান (লিটন)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। খেলাধুলা মন ও শরীর দুটোই সুস্থ রাখে।”
প্রধান অতিথির বক্তব্যে আহসান উল্লাহ খোকন বলেন, “গ্রামবাংলায় খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায়ে এমন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে করে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ পায়।”
টুর্নামেন্টে বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট