1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, ভ্রাম্যমাণ প্রতিবেদক/সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।শনিবার সকালে মধ্যনগর সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিল মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনী উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ওইসব দেশীয় অস্ত্র উদ্ধার করে।সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, উপজেলার আমজোড়া গ্রামের মো. উজ্জল মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেনাবাহিনী ওই বাড়িতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তলোয়ার, চারটি রামদা, তিনটি কুড়াল, চারটি দা-বটি, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, সতেরোটি ট্যাডা, পাঁচটি ফলা, এগারোটি ঢাল, পঁয়ত্রিশটি বর্ষা, একটি চায়না চাকু ও একটি বল্লম উদ্ধার করা হয়।সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে যে কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট