1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

ধর্মপাশায় মাদকসহ মাদক ব্যবসায়ী আটক ৩

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ/ সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের জনৈক পারুলের বাড়ির সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, জেলার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লাল চাঁন মিয়া, ভাটি লালপুর গ্রামের মৃত আ. করিমের ছেলে জুয়েল মিয়া ও ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আক্তার হোসেন।ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।” মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান ও কঠোরভাবে পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন- নির্বাচনী ব্যস্ততায় এ অভিযানে কোনো ব্যত্যয় ঘটবে না।”এ মামলায় পলাতক রয়েছে জয়নাল, মামুন, শফিক, নজরুল ও শাহজাহান নামের আরও পাঁচ জন আসামি। আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট