1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শামীম খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা)এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শামীম খান। সম্প্রতি এশিয়ান টিভির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করেন।দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে শামীম খান স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরেছেন। সাংবাদিকতার ক্ষেত্রে তার পেশাদারিত্ব, সততা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।নিয়োগ প্রসঙ্গে শামীম খান বলেন,“আলহামদুলিল্লাহ। এশিয়ান টিভির মতো একটি স্বনামধন্য গণমাধ্যমে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে সাতক্ষীরার মানুষের কথা তুলে ধরার চেষ্টা করবো।”
তার এই নিয়োগে স্থানীয় সাংবাদিক মহল, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সবাই আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই দায়িত্বে তিনি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে গণমাধ্যমের মর্যাদা আরও সমুন্নত রাখবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট