1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আহত এক চিংড়িমাছ ব্যবসায়ী

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার/ রূপসায় চিংড়ি মাছ ব্যবসায়ী মামুন অর রশিদ বাবু (৩৮) উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর গ্রামে আইয়ুব মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গুলিবিদ্ধ হয়েছে। তিনি বাবু ফিস নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চিংড়ি মাছের এজেন্ট ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সে রোজনকো মাছ কোম্পানি থেকে রূপসা ঘাট এলাকায় আসার সময় নিকলাপুর মিনা বাড়ি এলাকায় আসলে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তার পিঠে একাধিক গু-লির চিহ্ন দেখা যায়।পরবর্তীতেস্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প কিসমত খুলনা পুলিশ ক্যাম্প থেকে তৎক্ষণাৎ একদল পুলিশ সদস্য ঘটনা স্থলে উপস্থিত হয়। পরবর্তীতে প্রশাসনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত হন। এ ঘটনায় এলাকায় থমথম পরিবেশ বিরাজ করছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মামুন অর রশিদ বাবুর অবস্থা গুরুতর এবং তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট