1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

মধ্যনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যুবদল নেতার ৩ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, ভ্রাম্যমাণ প্রতিবেদক/সুনামগঞ্জের মধ্যনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে এমএ শহীদ নামে এক যুবদল নেতাকে ৩০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ মধ্যনগর-ধর্মপাশা সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ শহীদের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে রাস্তায় জনদূর্ভোগ সৃষ্টি করে একটি বিশাল শোডাউন বের করা হয়। পরে শোডাউনটি ধর্মপাশা উপজেলা সদর হয়ে পূনরায় মধ্যনগর উপজেলা সদরের প্রবেশ করার সময় ভ্রাম্যমাণ আদালত রাস্তায় ওই শোডাউনটি আটকিয়ে যুবদল নেতা এমএ শহীদের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকান্ড থেকে বিরত থাকতে সকলকেই সতর্ক করা হয়।

এ বিষয়ে জানতে উপজেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ শহীদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট