1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ স্টাফ রিপোর্টার / নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে নেত্রকোনায় রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা। গতকাল বুধবার ২৮ জানুয়ারি সকালে জেলা প্রশাসক কার্যালয় ও সদর উপজেলা চত্বর থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বেতন কাঠামো ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত এক দশকের বেশি সময় ধরে সরকারি কর্মচারীদের জন্য কোনো নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। বিদ্যমান বেতনে পরিবার পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তারা।সমাবেশ থেকে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা আগামী ৩০ জানুয়ারির মধ্যে নবম জাতীয় পে-স্কেল ঘোষণার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম, আল আমিন, রাসেল আহমেদ, পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট