1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত ও হিন্দু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা দিব : নগরঘাটায় সাবেক এমপি হাবিব ।

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ সাতক্ষীরা/ সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে নগরঘাটা কবী নজরুল বিদ্যাপীটমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নগরঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানাতে রুপান্তরিত করেছিলাম, আমি আবারো কথা দিচ্ছি আগামীতে এমপি নির্বাচিত হতে পারলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আগলে রাখবো।এ সময় তিনি আরো বলেন, তালা পাটকেলঘাটা, কলারোয়া থানা ও পৌরসভা কে আধুনিক করে গড়ে তুল।তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।নির্বাচনীয় জনসভায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদারের সভাপতিত্বে ও মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরার আহব্বায়ক আকবর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, বিএনপি নেতা রাশেদুল হক রাজু,জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট