1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (ভ্রাম্যমাণ প্রতিবেদক) নেত্রকোনার মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।আশংকাজনক অবস্থায় নাজমা আক্তার (৫০), রাকিব মিয়া (৩০) ও রাব্বি মিয়া (২২) নামে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত ৯জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাগলাজুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের ফুল মিয়া (৬০) পক্ষের লোকজনের সাথে পাশের গাগলাজুর-বড়হাটি গ্রামের আনোয়ার হোসেনের (৬২) লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ, হাসপাতাল ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাগলাজুর মৌজাস্থ হাফভিলা নামক হাওরে প্রায় ১০ একর খাস জমি রয়েছে। উক্ত খাস জমি থেকে চৌড়াপাড়া গ্রামের ফুল মিয়াসহ তার লোকজনের নামে ১৯৭৮ সালে সাড়ে ৪ একর জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া হয়। যথারীতি উক্ত বন্দোবস্তকৃত ভূমি ১৯৮২ সালে ফুল মিয়াসহ তার লোকজনের নামে বিআরএস রেকর্ডভূক্ত হওয়ার পাশাপাশি তাদের নামে নামজারিও করা হয়। কিন্তু ফুল মিয়াদের নামে রেকর্ডকৃত উক্ত ভূমি দীর্ঘদিন যাবত পাশের গাগলাজুর-বড়হাটি গ্রামের আনোয়ার হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক ভোগদখল করে আসছেন। এ নিয়ে ফুল মিয়া গংদের পক্ষ থেকে আনোয়ার হোসেনদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আনোয়ার হোসেনদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। শুক্রবার মোহনগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু পুলিশ নিষেধাজ্ঞা জারি শেষে ঘটনাস্থল থেকে আসার পরই আনোয়ার হোসেনের নেতৃত্বে তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমি বোরোধান রুপন করতে থাকেন। পরে খবর পেয়ে ফুল মিয়াসহ তার লোকজন সেখানে গিয়ে তাদেরকে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে নাজমা আক্তার, রুমা আক্তার, আনিছ মিয়া, ফুল মিয়া, সজল মিয়া, আমান উল্ল্যাহ্, জাকিরুল ইসলাম, নাজিম উদ্দীন, রাকিব মিয়া, রুমান মিয়া, রাব্বি মিয়া ও শহীদ মিয়াসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় এক পক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট