1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

শেকড়ের সন্ধানে” মাসিক সাহিত্যানুষ্ঠান ও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণসভা

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)দক্ষিণ পশ্চিম বাংলাদেশের ইতিহাস নন্দিত যশোর জেলার ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা “শেকড়ের সন্ধানে”র মাসিক সাহিত্যানুষ্ঠান ও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারী-২৬) কেশবপুর থানা গেটের সামনে অবস্থিত “শেকড়ের সন্ধানে” র কার্যালয়ে সংস্থার সহ-সভাপতি কবি মণিরুজ্জামান-এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির আলোচনা করেন, মেরিন ইঞ্জিনিয়ার জনাব ফরহাদ হোসেন খান।”শেকড়ের সন্ধানে” র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া শুভেচ্ছা বক্তব্য ও কার্যকরী পরিকল্পনা উপস্থাপন করেন।অনুষ্ঠানে আবৃত্তি, গল্প, সংগীত, অভিনয়, আলোচনা ও মতবিনিময় করেন সংস্থার সাহিত্য উপদেষ্টা কবি আবু বক্কার সিদ্দীক, সহঃসাঃসম্পাদক কবি গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক কবি আঃ হাই আল হাদী, চিকিৎসা বিষয়ক সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি হুমায়ুন কবির, প্রচার সম্পাদক নূর হোসেন বাঁধন, অর্থ সম্পাদক মোছাঃ সেলিনা খাতুন, শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোছাঃ শাহিদা খাতুন, সদস্য রুবাইয়া, সদস্য ও শিক্ষার্থী লামিশা, জারা, তাজরি, মুনিয়া আলামিন প্রমূখ।অনুষ্ঠানে সংস্থার সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুল কাদের, প্রতিষ্ঠাতা শেখ মিজানুর রহমান মায়া দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া ও জাতীয় সংগীত পরিবেশন এবং প্রকাশনা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উল্লেখ্য মার্চ মাসের শেষ সপ্তাহে “শেকড়ের সন্ধানে” সাতাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হবে বলে কতৃপক্ষ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট