1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ ।

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার / রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেছেন মহানগর যুবদলের নেতা-কর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মহানগরীর বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।রাজশাহী ​মহানগর যুবদলের নেতা সবুজ আলী ও পুলকের সঞ্চালনায় এই গণসংযোগ চালানো হয়। নতুন বিল সিমলায় ঈদগা মাঠ হতে শুরু হয়ে মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর হয়ে বহরুমপুর মোড়, তেরোখাদিয়া স্টেডিয়াম ও বিলসিমলা মোড় উত্তরা ক্লিনিক মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।মহানগর, যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির।৩নং নম্বর ওয়ার্ড যুবনেতা সবুজ আলী, সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরও অংশ নেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ আলী (পুলক), মহানগর যুবনেতা হাসেম আলী ।ছাড়াও প্রচারণায় উপস্থিত ছিলেন যুবনেতা সাদ্দাম, খাইরুল (১৪ নম্বর ওয়ার্ড), আলাল, খোকন ও সজলসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।এছাড়া অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সভাপতি মোহাম্মদ সিদ্দিক হোসেন, উপদেষ্টা শামসুদ্দিন সামু এবং মহানগর বিএনপির সদস্য এ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী প্রমোখ। এছাড়াও বিএনপির পাঁচ শতাধিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে কেন্দ্র পাহারা দিয়ে ভোট নিশ্চিত করার জন্য তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট