1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম।(স্টাফ রিপোর্টার) খুলনার রূপসায় ভূমিদস্যু কর্তৃক সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘয়েছে। গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)বেলা ১১ টায় সাংবাদিক মেহেদী হাসানের গ্রামে বাড়ি উপজেলার পিঠাভোগে এঘটনা ঘটে।সরেজমিনে দেখাযায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আঠারবেকি নদীর পাড়ের মাটি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা রাত্রের বেলায় ভেকুদিয়ে কেটে ট্রাকে করে নিয়ে ইটেরভাটায় বিক্রি করে আসছে।যা রীতিমত অন্যায় এবং শাস্তি যোগ্য অপরাধ।তারই ধারাবাহিকায় এ দিনে বেলা ১১টায় মাটি চুরি করে কেটে নিচ্ছিলেন কামরুল শিকদার ও তার দলবল।এ সময় খবরটি কে বা কাহারা ইউনিয়ন ভূমি অফিসে পৌঁছাতেই ভূমি অফিসের নায়েব সাহেব তার স্টাফ নিয়ে সরাসরি মাটি চুরির স্থলে যায়। তখন ভূমিদস্যু যুবদল নেতা কামরুল ও তার দলবল অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। সেখানে সাংবাদিক মেহেদি হাসানের ছোটভাই উপস্থিত থাকায় তার উপরেও হামলা করে। পরবর্তী ইউনিয়ন ভুমি অফিসের নায়েব এসিল্যান্ড (ভুমি) কে বিষয়টি অবগত করেন। পরবর্তী এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও পরবর্তীতে জরিমানা করে ছেড়ে দেয়।সাংবাদিক মেহেদি হাসান জানান,ভূমিদস্যু কামরুল ও তার বাহিনী ছাড়া পেয়ে, আমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এ সময় ঘরের ওয়ারড্রব খুলে নগদ ৫০,০০০ টাকা নিয়ে যায়।ওই সময় বাড়ি আমার মা একা ছিলেন , তিনি চিৎকার চেঁচামেচি করলে,আশপাশের লোক ছুটে আসতে থাকলে কামরুল ও তার দলবল ঘটনাস্থল ত্যাগ করে।এ বিষয়ে ভুমিদস্যু কামরুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার বিবরণ দিয়ে তাৎক্ষণিক বিষয়টি পুলিশে অবগত করা হয়। পরবর্তী পুলিশ সাংবাদিকের বাড়ি পরিদর্শন করেন।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতংকের মধ্যে দিনতিপাত করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট