
চয়ন চৌধুরী (ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে পবিত্র শবেবরাত উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোয়া পড়ান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার মুরব্বি মাওলানা নুরুল ইসলাম। মঙ্গলবার বাদ মাগরিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখা ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে উত্তর দৌলতপুর বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় এ উপলক্ষে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, সংগঠনটির মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা জমিয়তের নেতা হাফেজ কারী মাসুম বিল্লাহ ্, মাওলানা তামিম আহমেদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক হাফিজুর রহমান চয়ন, ছাত্র বিষয়ক সম্পাদক মো.খালেদ হোসেন তুহিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মুনসেফ, সাবেক সাধারন সম্পাদক মুনসুর আলম, মঞ্জিল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব কিরন খাঁ, উপজেলা ছাত্র জমিয়ত নেতা নাজমুল হক শান্ত, মাকসুদ হাসান মাসুম, মাওলানা নুরুজ্জামান, নিয়ামূল হক প্রমূখ।