1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ(স্টাফ রিপোর্টার) বিদায় শব্দটি ছোট্ট হলেও এর বিস্তার অনেক গভীর। বিদায় শব্দটির সাথে জড়িয়ে থাকে আবেগ, মমতা ও ভালোবাসা। প্রিয় শিক্ষকের বিদায়। সকাল থেকেই কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠছে বিদ্যালয় প্রাঙ্গণ। কেউ আসছে ফুল হাতে, কেউ ক্রেস্ট নিয়ে হাজির হলো প্রিয় শিক্ষককে বিদায়ী শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য। শিক্ষার্থী ও সহকর্মীরা অশ্রুসিক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। বিদায় বিষাদের হলেও কখনো কখনো চিরস্মরণীয় হয়ে থাকে। সকলের ভালোবাসা সিক্ত এমনই এক বিদায় সংবর্ধনা পেয়েছেন মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী।তার কর্ম জীবনের শুরু হয়েছিল একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে। অতঃপর সেখানে চার বছর শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে তিনি যোগদান করেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে। দীর্ঘ ৩২ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে তিন যুগ পরে অবসরে গেলেন তিনি। তার বর্ণাঢ্য কর্ম জীবনের পরিসমাপ্তি ঘটছে আজকের এই বিদায় সম্বর্ধনার মধ্যদিয়ে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নিগ্ধা চক্রবর্তী, উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা, নূরুল মোমেন বাবু, সাবেক পৌর কাউন্সিলর, মো. মানিক তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর, কবি রইস মনরম, সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম খোকনসহ শিক্ষক নেতৃবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মাদ আবু রায়হান খান এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলাম ও শামছুন্নাহার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট