1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি) নির্বাচনি এলাকার নম্বর-৯০, যশোর-৬ (কেশবপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৯০ যশোর- ০৬ এর রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর স্বাক্ষরিত তথ্যানুযায়ী মোট ভোটারের সংখ্যা: ২২৬৪২৩, মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ৮১, ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা সংখ্যা: ৮১। প্রাথমিক বেসরকারি ফলাফলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা-১৭৬৩৪৭, মোট বৈধ ভোটের সংখ্যা-১৭৩২৩১, বাতিলকৃত ভোটের সংখ্যা: ৩১১৬ এবং প্রদত্ত ভোটের শতকরা হার: ৭৭.৮৮%। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১। জি, এম হাসান, জাতীয় পার্টি, লাঙ্গল ৯৬০ ভোট, ২। মোঃ আবুল হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি, ধানের শীষ- ৭৯৩২১ ভোট, ৩। মোঃ মাহমুদ হাসান, আমার বাংলাদেশ পার্টী (এবি পার্টি) ঈগল ৬৫৭ ভোট, ৪। মোঃ মোক্তার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা-৯১০১৮ ভোট এবং ৫। মোঃ শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা-১২৭৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য, মোঃ মোক্তার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা-৯১০১৮ ভোট পেয়ে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি, ধানের শীষ- ৭৯৩২১ ভোট পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে সদ্য নির্বাচিত হয়ে মোঃ মোক্তার আলী তাঁর কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাকে কে ভোট দিলো আর না দিলো সেটা চিন্তার বিষয় নয়।পরস্পরকে ভালোবাসতে হবে। কোন হিংসাদ্বেষ থাকবে না। ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা বন্ধনে আবদ্ধ থেকে সবাইকে নিয়ে নিরলসভাবে সুন্দর কেশবপুর গড়ার কাজ করে যেতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট